চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলস্টেশন এলাকায় তেলবাহী একটি ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর আমনুরা-রহনপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে রহনপুর-ঈশ্বরদীগামী একটি কমিউটার ট্রেন স্টেশনে আটকা পড়ে। তবে বাইপাস পথ থাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রেলযোগাযোগ স্বাভাবিক রয়েছে।

আমনুরা রেলস্টেশনের স্টেশন মাস্টার হাবিবুল হাসান জানান, খুলনা থেকে ফার্নেস অয়েল নিয়ে আসা ট্রেনটির পাঁচটি বগি সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে স্টেশন এলাকায় লাইনচ্যুত হয়। দুর্ঘটনার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে।