অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ফিসক্যাল পলিসি, মনিটারি পলিসিসহ তার মৌলিক সংস্কারের জন্য দুর্বৃত্তায়ন হওয়ার পরও অর্থনীতি বেশ কিছু দূর টেনে নেয়া গেছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে বণিক বার্তা ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) যৌথ আয়োজনে ‘গুণীজন সংবর্ধনা ২০২৪’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, তিনি যদিও অ্যাকাউন্টেন্ট ছিলেন। সাধারণত অ্যাকাউন্টেন্টরা ন্যারো স্কেলে কাজ করে কিন্তু তিনি ছিলেন ব্যতিক্রম। তার মতো মানুষ আমরা পেয়েছি, এজন্য আমাদের জাতি হিসেবে গর্বিত হওয়া উচিত।










