ছোট ফেনী নদীর ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে ফেনীর সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের নদী ভাঙনকবলিত এলাকার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। বক্তারা বলেন, ছোট ফেনী নদীর ভাঙনে শত শত একর ফসলি জমি ও বসতভিটা বিলীন হয়ে যাচ্ছে। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মিলছে না প্রতিকার। অবিলম্বে নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
মানববন্ধন
ছোট ফেনী নদীর ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
ছোট ফেনী নদীর ভাঙন প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।










