মানিকগঞ্জে উদযাপিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথভাবে দিবসটি উদযাপন করে। এ উপলক্ষে গতকাল জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।