নেত্রকোনায় পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ক্রমাগত বেড়ে সীমান্ত উপজেলা
কলমাকান্দাসহ তিন উপজেলার ১৫টি ইউনিয়নের কয়েক হাজার গ্রামের নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি
অব্যাহত রয়েছে।
উব্ধাখালী নদীর পানি কলমাকান্দা অংশে আজো বিপৎসীমার ৪০ সেন্টিমিটার
ওপর দিয়ে বইছে। দুর্গত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক।
কলমাকান্দার সবকটি ইউনিয়নসহ বারহাট্রা ও নেত্রকোনা সদর উপজেলার বেশ
কয়েকটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাসাবাড়িতে পানি উঠতে শুরু
হওয়ায় নৌকা ছাড়া বের হতে পারছেন না তারা। রান্নাঘর, গোয়ালঘর এরই মধ্যে প্লাবিত হয়েছে।
পানিবন্দি হয়ে দূর্ভোগে রয়েছেন বহু মানুষ। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে গোখাদ্যের সংকট।
কলমাকান্দা উপজেলার কয়েকটি পানিবন্দি এলাকা পরিদর্শন করেন এবং মানুষের
দুর্ভোগের কথা শুনেন নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ। এ সময় তিনি বলেন, বন্যা
পরিস্থিতি মোকাবেলায় শুকনো খাবার, আশ্রয়কেন্দ্র, উদ্ধারকারী দল, মেডিকেল টিমসহ সব ধরনের
প্রস্তুতি রয়েছে। তিনি আরো বলেন, যেখানেই পানি বৃদ্ধি পেয়ে সাধারণ মানুষ সমস্যার সন্মুখীন
হচ্ছেন, সেখানেই আমাদের নজরদারি রয়েছে। পরে তিনি পানিবন্দি মানুষের মাঝে চাল, ডাল,
তেল, লবণসহ শুকনো খাবার বিতরণ করেন।










