দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বেলা সোয়া ১১টায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) জেলা শাখা ও এর অঙ্গসংগঠনের  উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তসিকুল রেজা খান তনুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, যুবজোটের জেলা সভাপতি তরিকুল ইসলাম, কেন্দ্রীয় জাসদ ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল মজিদ। বক্তারা বলেন চাল, ডাল, তেল, পেঁয়াজসহ অন্যান্য পণ্যের অস্বাভাবিক ও অযৌক্তিক মূল্যবৃদ্ধিতে নিম্ন আয়ের মানুষের জীবন নাভিশ্বাস হয়ে উঠেছে।