মেহেরপুরের গাংনী উপজেলায় ছয়টি ইটভাটাকে সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। আজ বুধবার দুপুরে গাংনী উপজেলার পোড়াপাড়া ও বামন্দী এলাকায় এ অভিযান চালান কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদা পারভীন।
কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আতাউর রহমান জানান, আইন অমান্য করে ইটভাটায় কয়লার বদলে কাঠ পোড়ানো হচ্ছে। যা অত্যন্ত ক্ষতিকর। এমন অভিযোগে পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। এ সময় পোড়াপাড়ার মোয়াজ্জেম ব্রিকস, আরএসবি, ফাইফ স্টার ও বামন্দীর এমএস আরএফএল ও বিজিএল ব্রিকস থেকে আড়াই লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া বামন্দীর সিবিএল ব্রিকস থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়
আইন লঙ্ঘন করে ইটভাটা চালালে আরো কঠোরতা প্রয়োগ করা হবে বলে এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক।
অভিযানের সময় আতাউর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।