বিবিসি বাংলায় সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০০৮ সালে নির্বাসিত হওয়ার পর এবারই কোনো গণমাধ্যমের মুখোমুখি হলেন তিনি।

আজ সোমবার বাংলাদেশ সময় সকাল ৯টায় বিবিসি বাংলার ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। বিবিসি বাংলার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান।

tarek

বিবিসি বাংলার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। ছবি- ভিডিও থেকে নেয়া

সেখানে তিনি বলেন, শারীরিকভাবে প্রবাসে থাকলেও মন-মানসিকতা সব মিলিয়ে গত ১৭ বছর আমি বাংলাদেশেই আছি।