‘উদ্ভূত পরিস্থিতি’র কথা বিবেচনা করে আজ বুধবার দুপুর ২টা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে ‘নিরাপত্তার কারণে’ বুধবার দুপুর ২টা থেকে দিনের বাকি কার্যক্রম বন্ধের কথা বলা হয়।

এতে বলা হয়, চলমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ(১৭/১২/২০২৫) আইভেক ঢাকার কার্যক্রম বিকাল ২টায় বন্ধ হবে। আজ যেসব আবেদনকারীর আবেদন জমা দেয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের সকলকে পরবর্তী একটি তারিখে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হবে।