সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয়রা বলছেন, চোরাই গরু নিয়ে নৌকাযোগে যমুনা নদী পার হওয়ার সময় জনতার পিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জের কাজিপুর থানার ওসি নূর আলম বলেন, ‘রোববার বিকালের এ ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর একটি নৌকা থেকে দুটি জীবিত ও একটি মৃত গরু উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে বলে জানান ওসি।
পিটিয়ে হত্যা
সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।










