কুড়িগ্রাম সদর উপজেলায় ধরলা নদীতে জালে ধরা পড়েছে বিরল প্রজাতির সামুদ্রিক ইল ফিশ। গতকাল সকালে সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় মাছটি ধরা পড়ে। চার কেজি ওজনের মাছটির দৈর্ঘ্য প্রায় সাড়ে তিন ফুট। স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম জানান, ধরলা নদীর শাখা খিরাই নদীতে ফারুক হোসেনের জালে ইল ফিশটি ধরা পড়ে। কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মোক্তাজির খান বলেন, ‘এ মাছ উপকূলীয় এলাকায় বেশি দেখা যায়। কোনো কারণে হয়তো এখানে চলে এসেছে।’
কুড়িগ্রামে ধরা পড়ল বিরল প্রজাতির ইল ফিশ
কুড়িগ্রাম সদর উপজেলায় ধরলা নদীতে জালে ধরা পড়েছে বিরল প্রজাতির সামুদ্রিক ইল ফিশ।
কুড়িগ্রাম সদর উপজেলায় ধরলা নদীতে জালে ধরা পড়েছে বিরল প্রজাতির সামুদ্রিক ইল ফিশ।










