বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আবদুল হাকিম বলেছেন, ‘হলুদ সাংবাদিকতায় সাময়িক সুবিধা পেলেও দীর্ঘমেয়াদি কুফল ভোগ করতে হয়। হলুদ সাংবাদিকতা বর্জন করতে হবে এবং রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সংবাদ পরিবেশন করা প্রয়োজন। প্রেস কাউন্সিল হলুদ সাংবাদিকতাকে তিরস্কার ও নিরুৎসাহিত করে।’ গতকাল সকালে ফেনী সার্কিট হাউজ কনফারেন্স রুমে ‘গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।