রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভের মধ্যে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
আজ মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ২ টায় প্রধান বিচাপতির দপ্তরে এ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। ৩০ মিনিটের মতো বৈঠকটি ছিল বলে বণিক বার্তাকে সুপ্রিম কোর্ট সূত্র জানিয়েছে।
সূত্র আরো জানায়, দুই উপদেষ্টার সাক্ষাতের পর বিকাল সাড়ে তিনটায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের মহাপরিচালক (ডিজি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে বৈঠক করেন প্রধান বিচারপতি।









