নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট নূর নাহার ইয়াসমিন এ আদেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন- ফারহান-৬ যাত্রীবাহী লঞ্চের চালক মো. জসিমউদ্দিন ভূইয়া, লঞ্চের মাস্টার মো. কামরুল হাসান ও সুকানী মো. জসিম।
এর আগে গত বুধবার এ ঘটনায় মামলা দায়ের করে নৌ পুলিশ। মামলা পরিপ্রেক্ষিতে এ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
আদালত পুলিশের পরির্দশক আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, গত বৃহস্পতিবার আদালতে হাজির করে আসামিদের পাঁচ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। আজ শুনানির দিন ধার্য করেছিলেন আদালত। দুপুর তাদের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
গত ৫ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে ফতুল্লার ধলেশ্বরী নদীতে এমভি ফারহান-৬ নামে লঞ্চের ধাক্কায় ৩০ যাত্রী নিয়ে যাত্রীবাহী ট্রলাটি ডুবে যায়। বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ১০ জন নিখোঁজ হন। আজ সকালে তাদের মধ্যে নারী শিশুসহ চার জনের মরদেহ ভেসে উঠে। নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা মরদেহগুলো উদ্ধার করেছে। উপজেলা প্রশাসন মরদেহগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করে। ট্রলার ডুবির ঘটনায় আরো নিখোঁজ রয়েছেন ছয় জন। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।
ধলেশ্বরীতে ট্রলারডুবি : লঞ্চের চালকসহ ৩ জন কারগারে