রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীদের খোঁজ জানতে কয়েকটি জরুরি যোগাযোগ নম্বর দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সোমবার (২১ জুলাই) বিকালে এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, দুর্ঘটনার পর থেকে অনেক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। তাদের সম্পর্কে খোঁজ নিতে জরুরি নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

জরুরি যোগাযোগ নম্বরগুলো হলো—

মিলিটারি রেস্কিউ ব্রিগেড: 01769024202

সিএমএইচ বার্ন ইউনিট: 01769016019

সিএমএইচ ইমার্জেন্সি: 01769013311

মাইলস্টোন স্কুল অ্যাডমিন অফিসার: 01814774132

উপাধ্যক্ষ: 01771111766

ন্যাশনাল ইমার্জেন্সি নাম্বার: 999 (বাংলাদেশ পুলিশের এই নম্বরে ফোন করলে বার্ন ইউনিটগুলোর সঙ্গে সংযোগ করিয়ে দেয়া হবে)

আইএসপিআর জানিয়েছে, উদ্ধারকাজ ও চিকিৎসা সহায়তায় সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছেন। প্রয়োজনে সবাইকে নির্দিষ্ট নম্বরগুলোতে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।