থানায় অস্ত্র জমা না দেয়ায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে নাটোরে মামলা হয়েছে। বুধবার রাতে সিংড়া থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ বাদী হয়ে অস্ত্র আইনে মামলাটি দায়ের করেন। সিংড়া থানার ওসি আসমাউল হক গতকাল সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আসমাউল হক জানান, জুনাইদ আহমেদ নাটোর জেলা থেকে একটি পিস্তল ও একটি শটগানের লাইসেন্স নিয়েছিলেন। সরকারের নির্দেশনা অনুসারে, অস্ত্র দুটি নির্ধারিত সময়ের মধ্যে তার নিজ এলাকা সিংড়া থানায় জমা দিতে বাধ্য ছিলেন, কিন্তু তিনি তা করেননি। এ কারণে অস্ত্র দুটি আইনত অবৈধ হিসেবে গণ্য হয়েছে।