ঢাকা রুটে গতকাল সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বরগুনা জেলা দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন পরিচালনা কমিটি। বরগুনা-বাকেরগঞ্জ ও ঢাকা-বরগুনা রুটে বাস যাওয়া-আসার পথে বরিশাল রূপাতলী, বাকেরগঞ্জ ও পটুয়াখালী বাস মালিক সমিতির লোকজন বাধা দেয়াসহ শ্রমিকদের মারধরের অভিযোগ এনে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা। এদিকে বাস চলাচল না করায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পটুয়াখালীর সুবিদখালী ও আমতলী ফেরি পার হয়ে যেতে হচ্ছে ঘুর পথে। ফলে সময় লাগছে ১০ ঘণ্টারও বেশি।
বরগুনায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ
ঢাকা রুটে গতকাল সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বরগুনা জেলা দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন পরিচালনা কমিটি।
ঢাকা রুটে গতকাল সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বরগুনা জেলা দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন পরিচালনা কমিটি।










