মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস উল্টে নয়জন আহত হয়েছেন। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে মহাসড়কের শ্রীনগর পুরনো ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, গতকাল বিকালে ঢাকা থেকে মাওয়াগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় মাইক্রোবাসের চালকসহ নয় যাত্রী আহত হন। পরে এদের মধ্যে তিনজনকে গুরুতর আহতাবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।