রাজশাহী মহানগরে অভিযান চালিয়ে ৬০ টন পলিথিন ও পলিথিনের কাঁচামাল জব্দ করা হয়েছে। এছাড়া পাঁচটি দোকান মালিককে ৯০ হাজার টাকা জরিমানা করেছে র‍‍্যাব-৫ ও পরিবেশ অধিদপ্তর। গতকাল দুপুর ১২টার দিকে মহানগরের কোর্ট স্টেশন বাজার, হড়গ্রাম সুপার মার্কেটে ও কাটাখালীর একটি পলিথিন উৎপাদনকারী কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা।