মেহেরপুরের গাংনী উপজেলায় অসহায় পরিবারের মাঝে বিনা মূল্যে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। গতকাল বেলা ১১টায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে নগদ অর্থ ও ঢেউটিন তুলে দেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তীসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারের মাঝে প্রতিজনকে এক বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ হাজার টাকা দেয়া হয়।