বরিশাল সেরনিয়াবাত ডিগ্রি কলেজের শিক্ষার্থী আবদুল্লাহ হৃদয়কে নির্যাতন করে হত্যা করা হয়েছে—দাবি করে বিক্ষোভ করেছেন তার স্বজন ও সহপাঠীরা। গতকাল বেলা ১১টার দিকে পটুয়াখালীর কলাপাড়ায় থানার সামনে বিক্ষোভ করেন তারা। পরে হত্যার তদন্ত ও অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির দাবিতে কলাপাড়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন।