দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হয়েছেন সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজমির হোসেন ফারাবি (১৯)। গত শনিবার রাত ১১টার দিকে সাতক্ষীরা পৌরসভার ঝুটিতলা-শিবতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানও ইটের আঘাতে আহত হন। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।

আজমির হোসেন ফারাবি সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেনের ছেলে। শাহাদৎ হোসেন সাংবাদিকদের জানান, শনিবার রাতে জামায়াত-শিবির নেতাকর্মীরা ঝুটিতলা এলাকায় একটি মেসে নাশকতার লক্ষ্যে গোপন মিটিং করছেন, এমন খবর পেয়ে তা যাচাই করার উদ্দেশ্যে সাদিকের নেতৃত্বে ছাত্রলীগের ছয়-সাতজন নেতাকর্মী ওই এলাকায় যান। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে জামায়াত-শিবির নেতাকর্মীরা প্রথমে ইটপাটকেল নিক্ষেপ ও পরে গুলি  করে। এতে ফারাবি বাম পায়ে গুলিবিদ্ধ হন। একই সময়ে সাদি?কের বুকে ইটের আঘাত লাগে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ইলতুিমশ জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এরই মধ্যে চারজনকে আটক করা হয়েছে। পুলিশ বাকি আসামিদের ধরতে অভিযানে নেমেছে।