চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। বিভিন্ন সময় উদ্ধার করা এসব মাদক গতকাল দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ান সদর দপ্তরে ধ্বংস করা হয়। মাদক প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে। এ কারণে গত বছরের চেয়ে এ বছর দেশে মাদক প্রবেশ কমেছে বলে মনে করেন বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল এমারাত হোসেন।