‘ব্রহ্মপুত্র
আমার জীবন, আসুন ব্রহ্মপুত্রকে বাঁচাই’—এ
স্লোগান সামনে নিয়ে ব্রহ্মপুত্র নদ বাঁচানোর দাবিতে
মানববন্ধন করেছে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন। গতকাল বেলা ১১টায় নগরের কাচারি ঘাটসংলগ্ন ব্রহ্মপুত্র নদে হাঁটুপানিতে দাঁড়িয়ে অনুষ্ঠিত হয় ‘নাগরিক আহাজারি’ নামের
ব্যতিক্রমী এ মানববন্ধন।
নাগরিক আন্দোলনের দাবিগুলো হলো খননের নামে নদকে ‘খাল’ বানানো থেকে রক্ষা করে সঠিকভাবে ব্রহ্মপুত্র নদ খনন করতে হবে, সকালে ও বিকালে ঢাকা থেকে ময়মনসিংহ রেলপথে দুই জোড়া আন্তঃনগর ট্রেন চালু, জয়দেবপুর থেকে ময়মনসিংহ হয়ে দেওয়ানগঞ্জ পর্যন্ত ডুয়াল গেজ ডাবল রেললাইন স্থাপন, বাসাবাড়িতে আবাসিক গ্যাস সংযোগ পুনরায় চালু, ময়মনসিংহ নগরীকে যানজটমুক্ত করা, ঢাকা-ময়মনসিংহ রেললাইন ডুয়াল গেজে উন্নীত করা, তিন হাজার শয্যা হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল বিশ্ববিদ্যালয় চালু, ময়মনসিংহ বিভাগীয় শহরের নির্মাণকাজ শুরু, শহরের মাঝখানে রেললাইনের ওপর ফ্লাইওভার নির্মাণ, শহরের মাঝখান থেকে বাসস্ট্যান্ড সরানো, শম্ভুগঞ্জ ব্রিজ থেকে খাগডহর বিজেপি ক্যাম্প পর্যন্ত শহর রক্ষাবাঁধের পাশ দিয়ে নতুন ১০ লেনের সড়ক নির্মাণ করতে হবে।
ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নূরুল আমিন কালাম ও সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, অধ্যক্ষ ড. শাহাবুদ্দিন আহম্মদ, শাহ সাইফুল আলম পাপ্পু, কাউন্সিলর আনোয়ারা খাতুন প্রমুখ।
এর আগে গত ৫ মে ব্রহ্মপুত্র নদকে বাঁচানোর দাবিতে একই স্থানে ‘মৃতের চিৎকার’ নামে ব্যতিক্রমী কর্মসূচি পালন করা হয়।










