কুড়িগ্রামের নাগেশ্বরীতে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগে এক সাব-ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে উপজেলার বল্লভেরখাস ইউনিয়নের গাবতলা বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ এ অভিযান পরিচালনা করেন। এর আগে সকালে সাব-ডিলার আব্দুস ছামাদের কাছ থেকে সার কিনতে আসেন কৃষক জাহাঙ্গীর আলম। তবে দাম বেশি রাখায় উপস্থিত অন্যান্য কৃষকের সঙ্গে ডিলারের লোকজনের বাগবিতণ্ডা হয়।