নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের প্রবেশিকা অর্থাৎ নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের স্পোর্টস সেন্টারে গতকাল এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এদিন বিশ্ববিদ্যালয়ের সপ্তম ব্যাচের ১৬১ জন শিক্ষার্থীকে বরণ করে নেয়া হয়। এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় নবীন বরণ অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মো. আশরাফুল মুনিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার প্রমুখ।
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে নবীনদের প্রবেশিকা অনুষ্ঠান
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের প্রবেশিকা অর্থাৎ নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের প্রবেশিকা অর্থাৎ নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।










