ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদ, আমদানি সহজীকরণ, করহার কমিয়ে আনা, বিটিআরসি ভাংচুরের ঘটনায় জড়িতদের মুক্তিসহ কয়েক দফা দাবিতে সড়ক অবরোধ করেছিল মোবাইল ব্যবসায়ীরা। তাদের সড়ক অবরোধ কর্মসূচি ছত্রভঙ্গ করেছে পুলিশ।

আজ রোববার পূর্ব ঘোষণা অনুযায়ী, সকাল ১১টায় রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা মোড়ে অবস্থান নেয় কয়েকশ মোবাইল ব্যবসায়ী। এসময় জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিপেটা করে মুঠোফোন ব্যবসায়ীদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। সেখানে ব্যবসায়ী ছাড়াও তাদের পরিবারের সদস্যরাও অবস্থান নিয়েছিল।

pomo2

ছবি- বণিক বার্তা

গতকাল শনিবার এ কর্মসূচি দেয় মুঠোফোন ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। একই সঙ্গে সংগঠনটি অনির্দিষ্টকালের জন্য দেশের সব মোবাইলের দোকান বন্ধ রাখার ঘোষণা দেয়।