জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহরের রোমেনা আফাজ মুক্তমঞ্চে এ সভা আয়োজন করে নজরুল পরিষদ বগুড়া। এর আগে বেলা ৩টা থেকে হামদ ও নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বি‌ভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযো‌গিতা অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বগুড়ার আহ্বায়ক ওয়াহিদ মুরাদ।