গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) দিনব্যাপী ‘বাংলাদেশে খাদ্যশস্য উৎপাদনকারীদের উন্নয়নে শস্যগুদাম ঋণদান প্রকল্পের প্রভাব’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাংলাদেশ কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সহায়তায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি বিপণন অধিদপ্তরের প্রজেক্ট ডিরেক্টর (মডার্নাইজেশন অ্যান্ড ডিজিটাইজেশন) ড. ফাতেমা ওয়াদুদ, প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গাকৃবির ট্রেজারার এবং ওই গবেষণা প্রকল্পের প্রধান গবেষক প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ।