জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে ১৮ জুন। ৫ দিনের টানা পরীক্ষা চলবে ২২ জুন পর্যন্ত।
বৃহস্পতিবারের (২৫ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় সিদ্ধান্ত হয়, শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির পর ২৫ ও ২৬ জুন কয়েকটি বিভাগের জন্য ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আবু হাসান জানিয়েছেন, উপাচার্যের উপস্থিতিতে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, ৯ মে শুরু হয়ে আগামী ৩১ পর্যন্ত চলবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন।










