মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন। বাইচে বাহারি নামের নৌকা অংশ নেয়। আয়োজকরা জানান, কালীগঙ্গা নদীতে নৌকাবাইচ দীর্ঘদিন বন্ধ ছিল। এখন থেকে প্রতি বছর বড় পরিসরে এ আয়োজন করা হবে।