কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৬৩ হাজার টন কয়লা নিয়ে এল ইন্দোনেশিয়ার আরো একটি বড় জাহাজ।
গতকাল সকালে চট্টগ্রাম বন্দর থেকে ক্যাপ্টেন মাসুদ ও ক্যাপ্টেন শামস বহির্নোঙর থেকে জাহাজটি মাতারবাড়ী জেটিতে নিয়ে আসেন বলে জানান বন্দর কর্তৃপক্ষ।
বন্দর কর্তৃপক্ষ আরো জানায়, গত দুই মাসে তিন লাখ টনের বেশি কয়লা নিয়ে পাঁচটি জাহাজ ভিড়ল এ বন্দরে। খালাসের পর কয়লা নেয়া হবে প্রকল্প এলাকায়। এর আগে ১৪ জুন ৫৪ হাজার ৭৪০ টন কয়লা নিয়ে আসে ইন্দোনেশিয়ার চতুর্থ জাহাজটি।
উল্লেখ্য, ২৫ এপ্রিল মাতারবাড়ী বন্দরে তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে আসা জাহাজটি ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ।










