মাত্র ১২০ টাকায় ফরম পূরণ করে পুলিশে চাকরি পেয়েছেন ঝিনাইদহের ২৫ তরুণ-তরুণী। রোববার রাতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ফলাফল ঘোষণা করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, এবার কনস্টেবল পদে নিয়োগের জন্য আবেদন করেন ১ হাজার ৮৮০ জন। ১০, ১১ ও ১২ জুলাই লিখিত, শারীরিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।