রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় ২৪ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে স্থানীয় জেলে রতন হলদারের জালে বিশাল আকৃতির এ মাছ উঠে আসে। পরে বেলা পৌনে ১২টার দিকে দৌলতদিয়ার মহন মন্ডলের আড়তে আনা হলে নিলামে মাছটি বিক্রি হয়।

মাপা হলে দেখা যায় মাছটির ওজন ২৩ কেজি ৮০০ গ্রাম। নিলামে প্রতি কেজি ২ হাজার ৫০০ টাকা দরে মোট ৫৯ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেয় চান্দু মোল্লা মৎস্য আড়ৎ।

3 (4)

চান্দু মোল্লা জানান, অনেক দিন পর পদ্মায় এমন বড় আকারের একটি পাঙ্গাস ধরা পড়েছে। তিনি মাছটি কিনে নেয়ার পর কেজি প্রতি ৫০ টাকা লাভে মোট ৬০ হাজার ৬৯০ টাকায় বিক্রি করেছেন।