মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে অন্য গ্রুপের রক্ত পুশ করায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার বিকাল ৪টার দিকে ‘বি’ পজিটিভ গ্রুপের রক্ত পুশ করার পর রাত ১০টার দিকে ওই রোগীর মৃত্যু হয় বলে স্বজনদের অভিযোগ। মৃত বিল্লাল হোসেন সদর উপজেলার খাগড়াকুড়ি গ্রামের বাসিন্দা। বুধবার সকাল পৌনে ১০টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।