গতকাল দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। সংস্থাটির যশোর জেলার সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামান জানান, সম্প্রতি শহরের আরএন রোড এলাকার ক্যাফে নুর হোটেলের বিরিয়ানি খেয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি আমলে নিয়ে এ অভিযান চালানো হয়।