চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের গোলাম মোহাম্মদ আলীর মোড় থেকে কামারপাড়া প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় আছে। কাদা, গর্ত ও হাঁটু পানির কারণে চরম দুর্ভোগে রয়েছে প্রায় ৩০ হাজার মানুষ। সংস্কার না হওয়ায় ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদ জানায় স্থানীয়রা। গতকাল বিকালে চর দেবীনগর মরা নদীসংলগ্ন সড়কে কর্মসূচিটি পালিত হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাফিজুর রহমান জানান, দ্রুত সড়ক নির্মাণ শুরু হবে।
প্রতিবাদ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের গোলাম মোহাম্মদ আলীর মোড় থেকে কামারপাড়া প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় আছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের গোলাম মোহাম্মদ আলীর মোড় থেকে কামারপাড়া প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় আছে।










