বান্দরবানে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের পাহাড়ি ভাতা দেয়ার দাবি জানিয়েছে জেলা শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ। গতকাল বিকালে বান্দরবান প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।

এতে বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের বান্দরবানের সভাপতি মেহ্রী মারমা, সাধারণ সম্পাদক হিতোষময় বড়ুয়া, কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মো. তারেক উর রহমান, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু প্রমুখ।