ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীকে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে নরসিংদী সদর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়। গতকাল দুপুরে চার ভিক্ষুককে টং দোকান উপহার ও এক প্রতিবন্ধীকে অটোরিকশা উপহার দিয়ে পুনর্বাসন করা হয়। জেলা প্রশাসক ড. বদিউল আলম দোকান ও অটোরিকশা হস্তান্তর করেন। পর্যায়ক্রমে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীকে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হবে বলেও জানায় জেলা প্রশাসন।