পটুয়াখালীর গলাচিপা উপজেলা থেকে বিপন্ন প্রজাতির গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। গতকাল উপজেলার আমখোলা ইউনিয়নের বাশবুনিয়া গ্রামের ধানখেতে জালে আটকে পড়লে স্থানীয়রা খাঁচাবন্দি করে রাখে। স্থানীয় প্রশাসন ও বন বিভাগের মাধ্যমে প্রাণীটিকে সংরক্ষিত বনে অবমুক্ত করার কথা। আবাসভূমি ধ্বংস ও ব্যাপক নিধনের কারণে প্রাণীটি আজ বিপন্ন।