চট্টগ্রামের মিরসরাইয়ে মুহুরী সেচ প্রকল্প এলাকায় চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন খামার মালিক ও এলাকাবাসী। গতকাল বিকাল সাড়ে ৪টায় উপজেলার মুহুরী প্রজেক্ট বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বক্তারা অভিযোগ করেন, চাঁদা না দেয়ায় একটি মৎস্য প্রকল্পের খাদ্য সংরক্ষণ ঘর পুড়িয়ে দেয়া হয়েছে। এ সময় খামারের কর্মচারীদের মারধর করা হয়।