দেশের সর্ববৃহৎ এ স্নানোৎসব গতকাল শেষ হয়েছে। চলতি বছর লাখো পুণ্যার্থী অংশ নিয়েছে বলে ওড়াকান্দি ঠাকুর পরিবারের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে। স্নানোৎসবকে কেন্দ্র করে ওড়াকান্দিতে তিনদিনব্যাপী মহাবারুণীর মেলা অনুষ্ঠিত হয়। আজ বুধবার মেলা শেষ হবে। স্নানোৎসব উদযাপন কমিটির সভাপতি এবং শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ষষ্ঠ পুরুষ শ্রী অমিতাভ ঠাকুর জানান, ভাবগাম্ভীর্যের মধ্য দিয়েই স্নানোৎসব সম্পন্ন হয়েছে।