নেত্রকোনায় বিএডিসির পরিত্যক্ত ভবন ভাঙতে গিয়ে ছাদের নিচে চাপা পড়ে নিহত তিন শ্রমিক ও আহতদের পরিবারকে আর্থিক অনুদান দেয়া হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল দুপুরে নিহতদের পরিবারকে ৫০ হাজার ও আহতদের ২৫ হাজার করে টাকা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রফিকুজ্জামান, বিডিসির প্রধান প্রকৌশলী (নির্মাণ) মুহাম্মদ বদরুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সেচ) পংকজ কর্মকার, নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান, নেত্রকোনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।