অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে বাগেরহাটে বেড়িবাঁধে ভাঙন, ঘরবাড়ি ও মৎস্য ঘের প্লাবিত হওয়াসহ বিভিন্ন এলাকায় ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডব চিত্র দেখা গেছে।
ঘূর্ণিঝড়ে পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারের শরণখোলা উপজেলার বগী-গাবতলা অংশের দুই কিলোমিটার বেড়িবাঁধের বিভিন্ন স্থান ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। এতে বাঁধের আশপাশের কয়েকটি গ্রামের নিম্ন এলাকা প্লাবিত হয়। পানি বন্দি হয়ে পড়ে বেশ কিছু পরিবার। এছাড়া বাঁধের আশপাশের বেশকিছু ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়েছে।
এর প্রভাবে পাঁচ শতাধিক মৎস্য ঘের পানিতে তলিয়ে গেছে বলে অনুমান করা হচ্ছে।
এদিকে ভাঙ্গা বাঁধ দিয়ে পুনরায় জোয়ারের পানি ঢুকে আবারও লোকালয় প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। দ্রুত সময়ের মধ্যে এই বাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা বলেন, ঘুর্ণিঝড়ের আঘাতে রাতে বেড়িবাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি ঢুকে ঘরবাড়ি তলিয়ে যায়। এছাড়া গাছপালা ও শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।
বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নাহিদুজ্জামান খান বলেন, ক্ষতিগ্রস্থ এলাকায় রিং বেড়িবাঁধ দেওয়ার জন্য প্রস্তুতি চলছে।
বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, আম্পানে ক্ষয়-ক্ষতির তালিকা নিরুপন করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।
আম্পানে বাগেরহাটে বেড়িবাঁধসহ ঘরবাড়ি ও মৎস্য ঘেরের ক্ষতি