নারায়ণগঞ্জের সোনারগাঁয় অবস্থিত কনকা ইলেকট্রনিকস কারখানায় গতকাল আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সকাল ১১টার দিকে ফ্যাক্টরির স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে স্টিল স্ট্রাকচার নির্মিত পুরো কারখানায়। আগুনে ভবনের দ্বিতীয় তলায় রাখা বিপুল সংখ্যক ফ্রিজসহ বিভিন্ন মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে ঢাকা-নারায়ণগঞ্জসহ প্রায় ১২টি ইউনিট প্রায় সাড়ে ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানার স্টোর রুমে বিপুল পরিমাণ দাহ্য পদাথ, কেমিক্যাল, প্লাস্টিকের সাদা দানা, কটনসহ বিভিন্ন সামগ্রী থাকার কারণে আগুন ভয়াবহ রূপ ধারণ করে।










