ফেনীতে সাংবাদিকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার দাবিতে স্মারকলিপি দিয়েছে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল। গতকাল দুপুরে জেলা প্রশাসক সাইফুল ইসলামের হাতে স্মারকলিপি তুলে দেয়া হয়। মামলার বাদী স্থানীয় ইউপি সদস্য রহিম উল্ল্যাহর বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে স্মারকলিপিতে।