বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারীদের মাঝে নির্ধারিত পোশাক বিতরণ করা হয়েছে। গতকাল দুপুর ১২টায় ১৯৫ জন চতুর্থ শ্রেণীর কর্মচারীর মধ্যে এ পোশাক বিতরণ করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর। পুরুষ কর্মচারীর প্রত্যেককে একটি করে হাফ সাফারি ও ফুল সাফারি, এক জোড়া জুতা, দুই জোড়া মোজা ও ছাতা বিতরণ করা হয়। এছাড়া নারী কর্মচারীর প্রত্যেককে দুটি শাড়ি, দুই জোড়া জুতা ও ছাতা দেয়া হয়।