ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স ও পণ্য বোঝাই ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সোমবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টায় মহাসড়কের শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৭ জন। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
দুর্ঘটনায় নিহত আব্দুর রহিম ( ৪৫) পটুয়াখালি উপজেলা মরিচবুনিয়া গ্রামের আমজাদ আলী মাদবরের ছেলে। তিনি অ্যাম্বুন্সের যাত্রী ছিলেন জানিয়েছেন পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন হাঁসাড়া হাইওয়ে থানার ইনচার্জ ওসি কাঞ্চন কুমার সিংহ।
তিনি বলেন, আইনগত প্রক্রিয়া শেষে দুপুরে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর কার হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব না হলেও দুর্ঘটনায় কবলিত অ্যাম্বুলেন্সটি পুলিশ হেফাজতে রয়েছে।










