ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি
ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী ফুয়াদ (৪০)-কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল রোববার (৭ জানুয়ারি) রাত ১০টার
দিকে চৌদ্দবুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফুয়াদ কাজী ওই গ্রামের মকবুল হোসেন কাজীর
ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী।
স্থানীয়রা জানান, ফুয়াদকে দুর্বৃত্তরা
কুপিয়ে হত্যা করে বাড়ির কাছের প্রাথমিক বিদ্যালয়ের সামনে রেখে পালিয়ে যায়।
ওসি মুরাদ আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে
গেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।










