শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতাল থেকে আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) গুলশানের বাসভবন ফিরোজায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বিকালে এভারকেয়ার হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা হবেন তিনি।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
বিকাল ৫টা ৩০ মিনিট হতে ৬টার মধ্যে খালেদা জিয়ার রওনা হওয়ার কথা রয়েছে।
এর আগে, গত ১২ আগস্ট খালেদা জিয়াকে হাসপাতাল নেয়া হয়। কিডনিতে জটিলতা ও ডায়াবেটিসসহ নানা রোগে আক্রান্ত তিনি।










